আ’লীগ সভাপতিকে দ্বিগুণ ভোটে পরাজিত করে জয়ী মাকসুদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আ’লীগ সভাপতিকে দ্বিগুণ ভোটে পরাজিত করে জয়ী মাকসুদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আ’লীগ সভাপতিকে দ্বিগুণ ভোটে পরাজিত করে জয়ী মাকসুদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
আ’লীগ সভাপতিকে দ্বিগুণ ভোটে পরাজিত করে জয়ী মাকসুদ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে আনারস প্রতীকে জয় পেয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দোয়াত কলম প্রতীকে ১৪ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ।

বুধবার (৮ মে) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

অপর দুই চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ) প্রতীকে ১২ হাজার ৬২২ ভোট ও মাহমুদুল হাসান (হেলিকপ্টার) প্রতীক ২৫৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তাদের মধ্যে মো. আলমগীর (মাইক) প্রতীকে ১৭৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু (উড়োজাহাজ) প্রতীকে ১৭০০১ ভোট, শাহিদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) ১৩৪২৮ ভোট ও মোশাঈদ রহমান মুকিত (তালা) ৮৪০৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন (ফুটবল) প্রতীকে ২৯ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাহমুদা আক্তার (কলস) প্রতীকে ২৬ হাজার ২৮৪ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, প্রথমধাপে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৫৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে।মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..