আসছে শীতের আমেজ : বাড়ছে নানা বৈচিত্রময় পিঠার কদর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আসছে শীতের আমেজ : বাড়ছে নানা বৈচিত্রময় পিঠার কদর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

আসছে শীতের আমেজ : বাড়ছে নানা বৈচিত্রময় পিঠার কদর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
আসছে শীতের আমেজ : বাড়ছে নানা বৈচিত্রময় পিঠার কদর

রণজিৎ মোদক : হাটি হাটি করে শীত এগিয়ে আসছে। আর পিঠার কদর বাড়ছে। শীত প্রধান এই বাংলাদেশে পিঠার কদর আজকের নয়। অনাদিকাল থেকেই কার্তিকের এই নবান্নের দেশে পিঠা পায়েস সৌখিন খাবার হিসেবে গণ্য হয়ে আসছে। বহু পদের পিঠা তৈরি করে আত্মীয় স্বজনদের নিয়ে খাওয়া-দাওয়া বাঙ্গালীর ঐতিহ্যকে বহন করে। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। গোয়াল ভরা গরু এই ছিল গৃহস্থের গৌরব। কিন্তু আজ সেই দৃশ্য প্রায় তেমন চোখে পড়ে না। ক্ষুধা আর দারিদ্যতা সবকিছু যেন ম্লান করে দিচ্ছে। মানুষ তার দায়িত্ববোধটুকুও হারিয়ে যাচ্ছে। দ্রব্য মূল্যের লাগামহীন ঘোড়া তাড়িয়ে বেড়াচ্ছে সর্বত্র। সাধ থাকলেও অনেকে সাধ্যহীনতায় ভুগছে। গ্রামের মানুষগুলো জীবন জীবিকার তাগিদে ভীড় করছে শহরে। বিচিত্র এই শহরে বিচিত্র মানুষ কর্মকান্ড দিবসের অবসরে অনেকেই ফুটপাতে ভাপা পিঠা খেতে বসে গ্রামের ছবিই আঁকে হয়তো মনে মনে।

শহরের ফুটপাত, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলওয়ে স্টেশন এলাকায় এমনকি হাট বাজারগুলোতেও ভাপা পিঠা ব্যবসায়ীদের দেখা যাচ্ছে। অল্প পুঁজিতে দারিদ্রতার কষাঘাতে অনেক পরিবার এ ব্যবসার সাথে জড়িত হচ্ছে। ভেজালের যুগে অনেকেই ক্ষুন্নিবৃত্তি নিবারণের লক্ষ্যে মাত্র ৫ টাকার ১টি ভাপা পিঠা খেয়ে ক্ষুধা নিবারণ করছে। শীতের সকালে বা সন্ধ্যায় পিঠা বেশ মুখরোচক। এই ভাপা পিঠা বিক্রি করে অনেকেই সংসার পরিচালনা করছে।

পিঠার কথা মনে হলেই গ্রামের সেই ঢেঁকির শব্দ আজও কানে বাজে। কিন্তু শহর ও শহরতলী এলাকায় ঢেঁকি কি অনেক ছেলে-মেয়ে তা হয়তো বলতেই পারবে না। চালের কলে ধান ভেঙ্গে, আটার কলে চাল গুড়ো করে অতি অল্প সময়েই ভাপা পিঠা বানানো যায়। বর্তমানে কষ্টের মধ্যে কেউ যেতে চায় না। ফুটপাতের পিঠা দিয়েই অনেকে সকালের নাস্তা সেড়ে নেন। গরম গরম ভাপা পিঠা দিয়ে সরিষা বাটা, শুটকি বাটা ও ধনিয়া পাতা বাটা দিয়ে খাওয়ার সাধই আলাদা।

শহর ও শহরতলীর আশেপাশে বিভিন্ন পিঠা দোকানে সকাল থেকে অনেক রাত পর্যন্ত ক্রেতা সাধারণের ভীড় লক্ষ্য করা যায়। শীতের সাথে সাথে ভাপা পিঠার কদর বৃদ্ধি পাচ্ছে। আর এই পিঠা ব্যবসার সাথে অনেক দরিদ্র পরিবার তাদের জীবনকেও বেঁধে নিচ্ছে। গতকাল ফতুল্লার শিল্প এলাকা থেকে ভাপা পিঠা বিক্রির এ ছবিটি ধারণ করেন। কর্মব্যস্ত সাধারণ মানুষ কাজের অবসরে ক্ষুধা নিবারণে পিঠা খেয়ে তৃপ্তি অনুভব করছে।

লেখক : রণজিৎ মোদক
শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট
সভাপতি, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..