আসন্ন দূর্গাপূজা আয়োজন উপলক্ষে সদর উপজেলায় সভা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আসন্ন দূর্গাপূজা আয়োজন উপলক্ষে সদর উপজেলায় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

আসন্ন দূর্গাপূজা আয়োজন উপলক্ষে সদর উপজেলায় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
আসন্ন দূর্গাপূজা আয়োজন উপলক্ষে সদর উপজেলায় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ : আসন্ন দূর্গাপূজা আয়োজন উপলক্ষে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন,সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, পিআই ও আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল, আনসার কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

উপস্থিত ছিলেন ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রঞ্জিত মোদক, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার অমল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু উত্তম সাহা, বীরেন সাহা, প্রদীপ সাহা চন্দন, মানিক চন্দ্র দাস, চিরন্জিত প্রমুখ।

সদর থানায় ৩৯টি পূজা মন্ডপে, ফতুল্লায় ২৬টি পূজা মন্ডপে ও সিদ্ধিরগঞ্জ থানায় ৭টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রঞ্জিত মন্ডল বলেন, এখানে চালবাজী হয়। বাজারে সবচেয়ে খারাপ চাল বিক্রি হয় ৩৬ টাকা। আমাদেরকে দাম দেয়া হয় ২২/২৩ টাকা। এ দিকে খেয়াল রাখতে অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও নাহিদা বারিক বলেন, একটি মাত্র সমস্যা চাল তা ঠিক হয়ে যাবে। পূজা উদযাপনে কোন ধরনের বিশৃংখলা সহ্য করা হবেনা। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। পুলিশ, র‌্যাব, আনসার সহ স্বেচ্ছাসেবীরা দায়িত্বে থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..