নারায়ণগঞ্জের কাগজ : বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন রেজি নং-১৬৬৫ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম ইসমাঈল হোসেন মুরুব্বিকে ট্রাক চালক শ্রমিকদের অভিভাবক উল্লেখ করে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, পিতা-মাতা যেমনি করে তার সন্তানকে সুখে-দুঃখে বুকে আঁকড়ে ধরে রাখেন ঠিক তেমনিভাবে ইসমাইল হোসেন মুরুব্বিও জীবদ্দশায় ট্রাক চালক শ্রমিকদের পরম মমতায় বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন।তিনি ছিলেন ট্রাক চালক শ্রমিকদের পরম বন্ধু। তিনি ট্রাক চালক শ্রমিকদের কল্যানে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তিনি ট্রাক চালক শ্রমিকদের দূর্দিনের কান্ডারী ছিলেন। মরহুম ইসমাঈল হোসেন মুরুব্বি ট্রাক চালক শ্রমিকদের অন্তরে চিরকাল অম্লান হয়ে থাকবেন। শুক্রবার ১ নভেম্বর বিকেলে পাগলায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার উদ্যোগে মরহুম ইসমাইল হোসেন মুরুব্বীর ১১তম মৃতুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, পাগলা শাখার কার্যকরী সভাপতি মোঃ বাবুল আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল করিম তাপু, যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওবাইদুর রহমান ওবায়েদ, অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন সুরুন, প্রচার সম্পাদক মোঃ হারুন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান, সমাজকল্যান সম্পাদক মোঃ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...