ভ্রাম্যমান সংবাদদাতা : ফতুল্লার উত্তর চাষাড়া রাম বাবুর পুকুরপাড় আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইলেকট্রনিক্স সামগ্রী ও গ্যাস সিলিন্ডার এবং দাহ্য জাতীয় দাহ্য পদার্থ রেখে ব্যবসা করিতেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে জান-মাল বিপন্ন হওয়ার সম্ভাবনায় ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন রাসেদ কবির।
অভিযোগের সূত্র দিয়ে রাসেদ কবির জানান, ৮৮ উত্তর চাষাড়া রাম বাবুর পুকুরপাড় ঠিকানায় আমার নানার বাড়ী ওয়ারিশ সুত্রে মালিক হয়ে আমার মা সহ স্ব-পরিবারে বসবাস করিয়া আসছি। আমাদের ওয়ারিশ আমার মামা আমিনুল ইসলাম আমাদের অন্যান্য ওয়ারিশদেরকে না জানাইয়া এবং বন্টন নামা ছাড়াই ২.১৫ শতাংশ সম্পত্তি বাড়ী সহ মিনারা বেগম নামের এক মহিলার নিকট বিক্রি করে দেন।
মিনারা বেগম বাড়ীটি ডাইনামিক ইঞ্জিনিয়ারিং কোম্পানীর নিকট ভাড়া দিলে উক্ত কোম্পানী পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় আমাদের বসবাসরত বাড়ীর নিচতলায় ইলেকট্রনিক্স সামগ্রী ও গ্যাস সিলিন্ডার এবং দাহ্য জাতীয় পদার্থ রাখিয়াছে এবং ৩য় তলায় ১০/১২ জন ১৮/২০ বৎসর বয়সী ছেলেদেরকে ভাড়াটিয়া হিসাবে থাকতে দেয়। তাদের চাল-চলন ভাল লাগে না। এই বিষয়ে বাড়ীর মালিক মিনারা বেগম সহ ডাইনামিক ইঞ্জিনিয়ারিং কোম্পানীর লোকজনের সাথে কথা বলিলে তাহারা আমার সাথে অসৌজন্য মূলক আচরণ করে। ডাইনামিক ইঞ্জিনিয়ারিং কোম্পানী উক্ত বাড়ীটি ভাড়া নিয়ে তাদের ইচ্ছামত ব্যবসা ও মালামাল রাখা সহ লোকজনকে থাকতে দিবে এবং মালিক পক্ষ তার জায়গা যে কাউকে ভাড়া দিবে এবং তার ইচ্ছামত মালামাল রাখবে বলে মত প্রকাশ করে এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে।
রাসেদ কবির আরো জানান, ডাইনামিক ইঞ্জিনিয়ারিং কোম্পানী পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় আমাদের বসবাসরত বাড়ীর নিচতলায় ইলেকট্রনিক্স সামগ্রী ও গ্যাস সিলিন্ডার এবং দাহ্য জাতীয় পদার্থ রাখায় যে কোন সময় দুর্ঘটনা ঘটে জান মাল বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাইনামিক ইঞ্জিনিয়ারিং কোম্পানীকে একাধিক বার বলা সত্বেও আমার কথায় কর্ণপাত না করে উল্টো আমাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান অব্যাহত রাখে। অদ্য ২ অক্টোবর সকাল ১০টার সময় বর্নিত বাড়ীর মালিক পক্ষ মোবাইল নং-০১৭৩৫-৩***** হইতে আমার মোবাইল নং-০১৭১১-৬***** তে ফোন দিয়া আমার সাথে অসৌজন্য মূলক আচর করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এতে করে আমি আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন হইতে পারে আশঙ্কা প্রকাশ করিতেছি।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার পরিবেশ অধিদপ্তর ও বিস্ফোরক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...