একটি রাজনৈতিক দল নিয়মিত ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে : চরমোনাই পীর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
একটি রাজনৈতিক দল নিয়মিত ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে : চরমোনাই পীর
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

একটি রাজনৈতিক দল নিয়মিত ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে : চরমোনাই পীর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
একটি রাজনৈতিক দল নিয়মিত ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে : চরমোনাই পীর

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, স্বার্থান্বেষী মহল ইসলামী আন্দোলনকে ক্ষমতার সিঁড়ি বানাতে চায়। একটি স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু বাস্তবতা হলো, সেই স্বপ্ন আর বাস্তবায়নের সুযোগ নেই।

‎তিনি আরো বলেন, ওই শক্তি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, বরং শরিয়ার নামে জনগণকে বিভ্রান্ত করবে।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠ এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‎প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশিত হলেও ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বরাবরই ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দল নিয়মিতভাবে ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে। সেই দল অতীতেও পরীক্ষিত সাথীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও একই আচরণ করবে। এ ধরনের প্রতারকদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজি নয়। এ কারণেই আমরা ১১ দলীয় জোট থেকে সরে এসেছি।

‎ইসলামী আন্দোলনের আমির আরো বলেন, আদর্শের কথা বলে যারা ক্ষমতার মোহে রঙিন স্বপ্ন দেখছে, তাদের হাত ধরে দেশ ও জাতি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে।

‎স্বাধীনতার ইতিহাস স্মরণ করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু গত ৫৪ বছরে দেশ পরিচালনাকারীরা সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটাতে পারেননি।

‎তিনি বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠাই হওয়া উচিত ছিল জাতীয় অঙ্গীকার, অথচ বাস্তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরও মুক্তি দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে।

‎নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহ। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..