এনায়েতনগরে গোলাম সারোয়ারের মৃত্যুবার্ষিকী পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এনায়েতনগরে গোলাম সারোয়ারের মৃত্যুবার্ষিকী পালন
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

এনায়েতনগরে গোলাম সারোয়ারের মৃত্যুবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
এনায়েতনগরে গোলাম সারোয়ারের মৃত্যুবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় এনায়েতনগরের নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলটি বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, আমি রাজনীতি করি না। আমি ইসলাম নীতি করি। আপনারা জানেন আমি অনেক বছর যাবৎ আওয়ামী লীগ করে আসছি। রাজনীতিকে আমি বুকে লালন করি তাই রাজনীতি করি আর আমাদের গোলাম সারোয়ার ভাই ছিলেন একজন প্রান প্রিয় মানুষ।

তিনি নবীনগর শাহওয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, মানুষ যেকোন সমস্যার জন্য একজন আরেকজনের কাছে হাত পাতে কিন্তু শিক্ষার জন্য কেউ হাত পাতে না। তোমাদের মনে রাখতে হবে কখনো বাবা-মাকে কষ্ট দিয়ে কোন কাজ করা যাবে না। একজন ভালো সন্তান, একজন ভালো হয়ে সব সময় বাবা-মার কাছে থাকবা কারন মনে রাখবা সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

উক্ত অনুষ্ঠানের সভাপতি লুৎফর রহমান স্বপন বলেন, গোলাম সারোয়ার কোন ব্যক্তি নন আমি বলবো তিনি একটি প্রতিষ্ঠান। ওসমান পরিবার যেমন নারায়নগঞ্জের রাজনৈনিক পরিবার তেমনি গোলাম সারোয়ার একটি প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ রাজনীতিতে ওসমান পরিবারের প্রতিটি সদস্য যেমন রাজনীতিতে ভূমিকা পালন করে যাচ্ছে গোলাম সারোয়ার ভাইও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে গেছে। কিছু কর্মী ছাড়া যেমন কোন নেতা হওয়া যায় না আজকের রাজনীতিতে গোলাম সারোয়ার মাথার তাজ হবার কথা ছিলো। আপনারা দোয়া করবেন গোলাম সারোয়ার পরিবার নারায়ণগঞ্জে যাতে প্রতিষ্ঠা লাভ করে।

গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি উক্ত সংস্থার সভাপতি মাহাবুব হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক বদিউর আলম বদু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বি.এম শফিউদ্দীন, এনায়েতনগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, সাবেক যুবলীগ নেতা মাহবুবুর আলম মাসুম, বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মতিউর রহমান, ঢাকা দক্ষিন যুব মহিলা লীগের সহ-সভাপতি সুলতানা সীমা,আবু হানিফ, মাকছুদা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..