এবার বাকপ্রতিবন্ধীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এবার বাকপ্রতিবন্ধীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

এবার বাকপ্রতিবন্ধীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
এবার বাকপ্রতিবন্ধীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

ফতুল্লায় শিশু (৫)কে যৌন নিপীড়নের অভিযোগে এক বাক প্রতিবন্ধী ব্যাক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। বুধবার রাত ১১টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরের খেজপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন।

আটককৃত বাক প্রতিবন্ধীর নাম আমানউল্লাহ (৫২)। পুলিশ জানায়, বুধবার রাত ১১ টার দিকে অভিযুক্ত আমানউল্লাহ একই বাড়ীর ভাড়াটিয়ার ৫ বছরের শিশু কন্যাকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত বুলায়, এক পর্যায়ে শিশুটি ডাক চিৎকার করলে পাশ্ববর্তী ভাড়াটিয়া পুরুষ- মহিলারা এগিয়ে এসে বিষয়টি দেখতে পেয়ে আমানউল্লাহকে আটক করে গণপিটুনী দেয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার সংবাদ পেয়ে আমানউল্লার মেয়ের জামাই বিএনপি হোসেন ও অপর এক থানা বিএনপি নেতা স্থানীয় ভাবে মিমাংসার চেস্টা করেন। কিন্ত এরই মধ্যে ঘটনার সংবাদ পৌছে যায় ফতুল্লা থানা পুলিশের নিকট। রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে মধ্যস্থকারীরা সটকে পরেন। পুলিশ আমান উল্লাহ কে আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনার খবর জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থল থেকে বাক প্রতিবন্ধীর নাম আমানউল্লাহকে আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..