এম আর সেলিম এর কবিতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এম আর সেলিম এর কবিতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

এম আর সেলিম এর কবিতা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
এম আর সেলিম এর কবিতা

কাঁশফুলে দোলা
এম.আর সেলিম

ছয়টি ঋতু পালা ক্রমে
আসে আমার গাঁয়,
শরৎ ঋতু আসলে আমার
মনটা ভরে যায়।

গ্রীষ্ম শেষে বর্ষা আসে
রিমঝিম নুপুর বাজে,
বৃষ্টি নামে মাঠে ঘাটে
সকাল দুপুর সাঁঝে।

বর্ষায় চারিদিকে স্যাঁতস্যাঁতে
হয়ে থাকে যেনো কাঁদা,
বৃষ্টির দিনে হয় সকলের
বড় সঙ্গী ছাতা।

মেঘলা আকাশে জমে থাকে
দৃশ্যমান রঙটা কালো,
আঁধারে ডাকা সূর্য্য দেয় না
খুব বেশি আলো।

বৃষ্টিতে রাস্তায় জমে থাকে
মানুষের হাঁটু পানি,
ইট পাথর নিয়ে শুধু
করে ওরা টানাটানি।

বর্ষা রাণী ভারী খুশি
কদম কেয়া নিয়ে,
জুঁই কামিনী শাপলা ফোটে
কাঁশফুলে দোলা দিয়ে।

শুকনো পাতায় ঘর ছেড়ে
বাইরে করে ভিড়,
বৃষ্টিতে কাঁশফুল নুয়ে পড়ে
যেনো ঘাড় ভাঙ্গা শির।

চতুর্দিক মুখরিত আজ
গাই জীবনের জয়গান,
শরতের আগমনে সবাই
ফিরে পাই প্রাণ।

আজ বর্ষার নামছে জল
চারিদিক অশ্রুমুখী হয়ে,
খোকাখুকু চল ধরবো মাছ
আনন্দে নেচে গেয়ে।

এমন দিনে মনটা শুধু
প্রিয়ার কথা কয়,
কাঁশবনে সাদা বকটি নিরবে
একাকী বসে রয়।

সত্যিই পাল্টে গেছে বর্তমানের
সব ঋতুর রীতি,
এসব কিছু বর্তমানে নয়
আজ শুধুই স্মৃতি।

অঝোর ধারায় ঝরছে যখন
মেঘ থেকে বৃষ্টি,
প্রকৃতিতে দেখছি প্রভুর করা
আহা অপরূপ সৃষ্টি।


 

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..