সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা সমাজসেবা, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সাংবাদিক, স্টুডেন্টস, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ব্র্যাকের ‘শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস তৈরি’ শীর্ষক এ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়ন করা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী জেলায় এ প্রকল্পের কার্যক্রম চলবে।

প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, আরএমজি সেক্টর, গণপরিবহন ও কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ ও নিরাপদ চলাচলের জন্য ঝুঁকি বিশ্লেষণ করে ঝুঁকি ম্যাপ প্রণয়ন, অভিভাবক সভা, GBV প্রতিরোধে একশন প্ল্যান, যুব ফোরাম গঠনসহ নানা উদ্যোগ নেওয়ার কথা উঠে আসে আলোচনায়।

সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মিরাজুল ইসলাম , ব্র্যাক শিখা প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ারসহ অন্যান্য অংশগ্রহণকারী। ওরিয়েন্টেশন সভা সঞ্চালনা ও প্রকল্প উপস্থাপনা করেন টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..