জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখম, ছেলে গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখম, ছেলে গ্রেপ্তার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্তানরা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে তার সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, রোববার (২৭ এপ্রিল) দুপুরে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় বাড়ির সামনে প্রকাশ্যে রাস্তায় ফেলে ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে রক্তাক্ত করে তার ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম এবং মেয়ে হালিমা আক্তার।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, সন্তানদের জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..