সড়ক দুর্ঘটনায় ‘পাঠাও’ কর্মী নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সড়ক দুর্ঘটনায় ‘পাঠাও’ কর্মী নিহত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সড়ক দুর্ঘটনায় ‘পাঠাও’ কর্মী নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
সড়ক দুর্ঘটনায় ‘পাঠাও’ কর্মী নিহত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অংশে সড়ক দুর্ঘটনায় রাফি মিয়া (২৩) নামে “পাঠাও কুরিয়ার”-এ কর্মরত এক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে পাঁচটা’র সময় উপজেলার পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন মহাসড়কের মারিখালী ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত রাফি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মইনুল মিয়ার ছেলে। সে চাকুরী সুবাধে সোনারগাঁয়ের গোহাট্টা এলাকায় ভাড়া থাকতেন। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, নিহত যুবক পাঠাও কুরিয়ারে অনলাইনের পন্য ডেলিভারি করতেন। উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে পন্য ডেলিভারি দিয়ে আসার সময় পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারীখালী ব্রিজে এলে পেছন থেকে আসা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে। মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা গেছে। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলমান। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..