করোনা মোকাবেলায় রূপগঞ্জে অঘোষিত লকডাউন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
করোনা মোকাবেলায় রূপগঞ্জে অঘোষিত লকডাউন
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

করোনা মোকাবেলায় রূপগঞ্জে অঘোষিত লকডাউন

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
করোনা মোকাবেলায় রূপগঞ্জে অঘোষিত লকডাউন

মহামারী করোনা ভাইরাসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলছে অঘোষিত লকডাউন। ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে দেশের সর্ববৃহৎ গাউছিয়ার হাটসহ উপজেলার সমস্ত সাপ্তাহিক হাট। অর্ধবেলা খোলা রাখা হচ্ছে কাঁচাবাজার ও মুদিমনোহারির দোকান আর পূর্ণবেলা খোলা রাখা হচ্ছে ঔষধের দোকান। বাড়ানো হয়েছে সেনাটহল আর আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি।

জানা যায়, শিল্পাঞ্চল রূপগঞ্জে অন্তত ১০ লাখ লোকের বসবাস। রাজধানীর সন্নিকটের এই অঞ্চলে রয়েছে চনপাড়া বস্তিসহ অধিক ঘনবসতিপূর্ণ এলাকা। প্রশাসনের বারবার সতর্ক করার পরও স্থানীয়রা কোনভাবেই সতর্ক হচ্ছে না। এ কারণে গত মঙ্গলবার থেকে দেশের সর্ববৃহৎ গাউছিয়ার হাটসহ উপজেলার ১১টি সাপ্তাহিক হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া পুরো রূপগঞ্জ অঞ্চলের সমস্ত দোকানপাটও বন্ধের ঘোষণা দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধু কাঁচাবাজার, মুদিমনোহারির দোকান দুপুর ২টা পর্যন্ত আর ঔষধের দোকানগুলো সারাদিন খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সড়ক মহাসড়কগুলোতে বাড়ানো হয়েছে সেনা টহল আর পাড়া-মহল্লায় বেড়েছে আই-নশৃঙ্খলা বাহিনীর নজরদারি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, পুনর্বাসন কেন্দ্রসহ অধিক ঘনবসতিপূর্ণ এলাকার মানুষকে কোনভাবেই হোম কোয়ারেন্টাইন করা যাচ্ছে না। এ কারণে আমরা কঠোর হতে বাধ্য হয়েছি। আজকের পর থেকে যারাই পাড়া-মহল্লার চা দোকান খোলা রাখে বা কেউ আড্ডা দেই। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো আমরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..