কারাগারে জাকির খানের ১ বছর : মুক্তি কামনায় দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কারাগারে জাকির খানের ১ বছর : মুক্তি কামনায় দোয়া
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কারাগারে জাকির খানের ১ বছর : মুক্তি কামনায় দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
কারাগারে জাকির খানের ১ বছর : মুক্তি কামনায় দোয়া

অনেকটা দেখতে দেখতেই এক বছর পূর্ণ হলো জাকির খানের কারাজীবন। গত বছর এই সময়ই র‌্যাবের হাতে গ্রেফতার হন এক সময়ের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা জাকির খান। সেই থেকেই কারাবাস করছেন তিনি।

এদিকে জাকির খানের কারাবাসের এক বছর পূর্ণ হওয়ায় তার দ্রুত মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব বন্দরে ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো: জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান খোকনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আওতাধীন ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দল এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ বিএনপির সবচেয়ে ত্যাগী ও সাহসী নেতাদের মধ্যে জাকির খান অন্যতম। দল করতে গিয়ে তার মত এত কারাবাস আর কোন নেতাকে করতে হয়েছে বলে আমার জানানেই। এক সময় জাকির খানের সাহসীকতার কারণে এ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ভীত কেঁপে উঠতো। বর্তমান সাংসদ শামীম ওসমানও সেই সময়ে জাকির খানের সাথে ফাইট করে কুলিয়ে উঠতে পারতো না। আর এ সাহসীকতার কারণে জাকির খানকে নিজ দলের ও দলের বাইরের লোকজন দ্বারাও বার বার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে।

তিনি বলেন, যে মামলায় জাকির খান কারাবাস করছেন ওই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে সেদিন এ মামলাটি ঠুকে দেয়া হয়েছিলো। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এবং মিথ্যাকে পরাজিত করে জাকির খান একদিন মাথাউঁচু কারাগার থেকে বের হয়ে আবারও এ নারায়ণগঞ্জ বিএনপিকে নেতৃত্বে দিবেন। আপনারা সবাই আমার নেতার জন্য দোয়া করবেন।

বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাকির খানের মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদে উপস্থিতি ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিক দল নেতা মোঃ সুমন খান, মহানগর মৎস্যজীবী দলের নেতা মোঃ আসাদুল জামান সানী, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য মোঃ মানিক, মোঃ রিদওয়ান, মোঃ জনি, মোঃ আলআমিন, ২৩নং ওয়ার্ড সহ প্রচার সম্পাদক মোঃ নাঈম, মোঃ সুমন, সদস্য আজিম সুমন ও মোঃ রাজু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..