খোকার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খোকার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

খোকার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
খোকার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক

নারায়ণগঞ্জের কাগজ : ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল। মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এ শোক জানান।

বিবৃতিতে তারা জানান, সশস্ত্র মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকার জন্য সাদেক হোসেন খোকা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের কাছে সব সময়ই স্মরণীয় ও বরণীয়। জীবনসায়াহ্নে তার মতো একজন বীর মুক্তিযোদ্ধার মাতৃভূমিতে অবস্থানের আকুতি পুরো জাতিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। পাশাপাশি দলের জন্য তার অবদান কখনই ভুলার নয়। আমরা তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

উল্লেখ্য, নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা। তার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন বিএনপির এ নেতা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..