গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, থানায় মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, থানায় মামলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, থানায় মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, থানায় মামলা

বন্দরে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মাহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। অপমৃত্যু মামলা নং- ১৮ তাং- ১৫-৫-২৪ইং। গৃহবধূর স্বামী টিটু পাটুয়ারী বুধবার (১৫ মে) বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করে।

এর আগে, মঙ্গলবার (১৪ মে) বন্দর রেলী আবাসিক এলাকাস্থ জনৈক হাসান মিয়ার ৫ তলা ভবনের ২য় তলার ফ্লাটে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

অপমৃত্যু মামলার তথ্য সূত্রে জানা গেছে, লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর পাটোয়ারী বাড়ি মৃত জয়নার পাটোয়ারী ছেলে টিটু পাটুয়ারী। তিনি ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর রেলী আবাসিক এলাকার জনৈক হাসান মিয়ার ৫ তলা ভবনের ২য় তলার একটি ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। টিটু পাটুয়ারী পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। তার স্ত্রী সাথী আক্তার দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ মে) রাত ১০ টায় প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। ওই রাত সাড়ে ১০টায় স্বামী টিটু পাটুয়ারী হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে জেগে উঠে দেখে তার স্ত্রী তার পাশে নাই। রুমের দরজা বাহির থেকে বন্ধ আছে। ওই সময় স্বামী ডাক চিৎকার পাশের ফ্লাটের লোকজন ফ্লাটের দরজা ভেঙ্গে রুম থেকে বের হন। পরে লোকজনসহ স্বামী টিটু পাটুয়ারী ফ্লাটের অন্যরুমে প্রবেশ করে দেখে সাথি আক্তার সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরবর্তীতে গৃহবধূকে ঝুলান্ত অবস্থা থেকে নামিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় মানসিক রোগে আক্রান্ত গৃহবধূকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটে। তবে ময়না তদন্তের রির্পোট আসলে গৃহবধূর মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..