ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লায় গামের্ন্টসে চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে সাথী (ছদ্মনাম) (১৮) নামের এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করে লম্পট সুপারভাইজার মিজানুর রহমান (৪০)। রবিবার ৬ অক্টোবর সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা মিজানকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করে।
এলাকা সূত্রে জানা যায়, ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় একটি গামের্ন্টসে মিজানুর রহমান চাকুরী করে। সে পটুয়াখালী বাউফল থানার কালীশুরী এলাকার মোঃ হযরত আলী ও সুফিয়া বেগমের ছেলে। সে বিসিক এলাকাই রাতুল মঞ্জিলে মেস বাসায় ভাড়া থাকে। গত ৬ অক্টোবর সকাল ১০টায় সাথী (ছদ্মনাম) এর সাথে দেখা হয়। সাথী ঠাকুরগাঁ জেলার রানীক্ষেত থানাধীন তোফাজ্জল হোসেনের মেয়ে। সে ভোলাইল মিষ্টির দোকান এলাকায় তার ভাই রুবেলের সাথে বসবাস করে।
রবিবার ৬ অক্টোবর সকালে চাকুরীর খোঁজে বিসিক আসে। এসময় মিজানুর রহমানের সাথে পরিচয় হয়। মিজান নিজেকে সুপার ভাইজার বললে মেয়েটি তার কাছে চাকুরী চায়। পরে মেয়েটিকে নিয়ে তার মেস বাসায় আসে। এ সময় আশেপাশের লোকজন দেখে সন্দেহ হয়। পরে মেয়েটিও মিজানকে চোখে চোখে রাখে। প্রতিবেশী ভাড়াটিয়া ও স্থানীয়রা মেয়েটির চিৎকার করলে লোকজন ঘিরে ফেলে পরে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এসময় মেয়েটি জানায় তাকে চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় গত ৬ অক্টোবর মেয়েটি ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...