চাষাড়ায় পলাতক সাবেক এমপি বাবুর ভাইসহ আটক ৫
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চাষাড়ায় পলাতক সাবেক এমপি বাবুর ভাইসহ আটক ৫
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

চাষাড়ায় পলাতক সাবেক এমপি বাবুর ভাইসহ আটক ৫

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
চাষাড়ায় পলাতক সাবেক এমপি বাবুর ভাইসহ আটক ৫

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী আখ্যা দিয়ে পাঁচজন যুবককে আটকে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাদের মধ্যে আড়াইহাজারের সাবেক এমপি পলাতক নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই মোঃ বাকের রয়েছেন। তিনি আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আটকদের প্রাথমিক তদন্তে চারজনের সঙ্গে আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনও সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান সদর মডেল থানার ওসি নাছিরউদ্দিন আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে কয়েকজন যুবককে আটক করেন স্থানীয় কয়েকজন। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের জেরা করা হয়। এক পর্যায়ে তাদের মোবাইল ফোনও দেখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে ওই পাঁচজনকে পুলিশ ভ্যানে করে সদর মডেল থানায় নেওয়া হয় বলে জানান ওসি নাছির।

তিনি বলেন, পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বিবেচনা করে তাদের হেফাজতে নিয়ে থানায় আসি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে জানা গেছে, তাদের মধ্যে চারজন আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠনের সঙ্গে জড়িত নন। তারা একভাবে শহীদ মিনারে গিয়েছিলেন। সন্দেহের বশে তাদের আটক করা হয়।

ওসি নাছির বলেন, তাদের মধ্যে একজনের সঙ্গে যুবলীগের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি যুবলীগের একটি শাখা কমিটির পদেও আছেন। তার বিষয়ে আরও যাচাই-বাছাই চলছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, ওই চারজনের বাইরে অপরজনের নাম বাকের ভুইয়া। সে ৫ আগস্টের পর আড়াইহাজার ছেড়ে ফতুল্লার ভুইঘড় রূপায়ণ টাউনে তার নিজস্ব ফ্ল্যাটে আত্মগোপনে ছিল। সন্ধ্যায় তার পূর্ব পরিচিতদের (আটক ৪জন) নিয়ে শহীদ মিনারে চা খেতে আসে। বাকের ভুইয়া সবশেষ ২০২৩ সালের ১৩ নভেম্বর সকালে দেশব্যাপী বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ৪৮ ঘন্টার ডাকা অবরোধ, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল বের করে। ওই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল ও যুগ্ন সাধারণ সম্পাদক বাকের ভুঁইয়া।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..