ছাত্রলীগের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে : সজিব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ছাত্রলীগের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে : সজিব
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

ছাত্রলীগের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে : সজিব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
ছাত্রলীগের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে : সজিব

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব বলেছেন, সারাদেশে এখন আইনের শাসনের পরিবর্তে আওয়ামী শাসন চলছে। ছাত্রলীগের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে সরকার। তারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই বিনাভোটের সরকারের কাছে মানুষের জান-মালের নিরাপত্তা এবং সুস্থ-স্বাভাবিক জীবনের নিশ্চয়তা নাই। বুয়েটে ছাত্রলীগ কর্তৃক আবরার হত্যাকাণ্ড একটি জলন্ত উদাহরণ।

বুয়েট ছাত্র আবরারকে ছাত্রলীগ সন্ত্রাসীরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সোনারগাঁয়ের কাঁচপুরে নারায়ণগঞ্জ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সজিব আরো বলেন, গত ১০ বছরে এই দেশে এত হত্যা, গুম আর খুন হয়েছে যে, আমরা এর বিচার চাইতে চাইতে ক্লান্ত। ছাত্রলীগ এখন গণতন্ত্রহীন এই দেশে রক্ষীবাহিনীর ভূমিকায় অবর্তীণ হয়েছে। তারা পাক বাহিনীর কায়দায় নিজ দেশের মানুষের উপর নির্মম অত্যাচারের খেলায় মেতে উঠেছে। কিন্তু তারা ভুলে গেছে পাকিস্তানিরা অত্যাচার, নির্যাতন করে এই দেশকে তাদের দখলে রাখতে পারেনি, তেমনি ছাত্রলীগ গুন্ডাদের দিয়ে অন্যায়-অত্যাচার চালিয়ে কোনভাবেই দেশকে বেশি দিন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না এ অবৈধ সরকার।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম মানিকের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ বিভিন্ন থানা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..