জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদের এজেন্ট। বুধবার (৮ মে) বিকেল তিনটার দিকে মদনপুর ইউনিয়নের লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান মোল্লার আদালত।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ওমর ফারুক ওরুফে নাঈম। সে কেন্দ্রটিতে দোয়াত-কলম প্রতীকের এজেন্ট হিসেবে ছিল বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর বলেন, ‘ওই যুবক জালভোট দিতে গিয়ে ধরা পড়েছেন। প্রিসাইডিং অফিসার তাকে পরে পুলিশের হাতে তুলে দেন৷ তার কাছে ব্যালট সদৃশ পেপার পাওয়া গেছে। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ওই যুুুবক দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দোয়াত-কলম প্রতীকে এ উপজেলায় লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ।

তার বিপরীতে আছেন তিন প্রতিদ্বন্দ্বী। তারা হলেন- চিংড়ি প্রতীকে আতাউর রহমান মুকুল, আনারস প্রতীকে মাকসুদ হোসেন ও হেলিকপ্টার প্রতীকে মাহমুুুুদুল হাসান শুভ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..