জেলা প্রশাসক জসিম উদ্দিনকে পলাশের ধন্যবাদ জ্ঞাপন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জেলা প্রশাসক জসিম উদ্দিনকে পলাশের ধন্যবাদ জ্ঞাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জেলা প্রশাসক জসিম উদ্দিনকে পলাশের ধন্যবাদ জ্ঞাপন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
জেলা প্রশাসক জসিম উদ্দিনকে পলাশের ধন্যবাদ জ্ঞাপন

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করে আলীগঞ্জ মাঠ রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, আলীগঞ্জ মাঠের সমস্য নিয়ে জেলা প্রশাসকের কাছে গিয়েছি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়ে বলেছেন আলীগঞ্জে মাঠ থাকবে, তারা যদি মাঠের জায়গা রেখে ভবন নির্মাণ করে করবে, না হলে না করবে। এই মাঠের জন্য আমাকে যা করতে হয় আমি করবো। মনে করবেন এই মাঠ এখন আমাদের আলীগঞ্জের নয়, সারা নারায়ণগঞ্জের। এ বিষয়ে আমি তাদের সাথে কথা বলবো। প্রয়োজন হলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে কথা বলবো। শনিবার ২১ সেপ্টেম্বর বিকালে আলীগঞ্জ মাঠে অনুষ্ঠিত ২য় আলীগঞ্জ প্রিমিয়ার লীগ ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক রাব্বি মিয়া ম্যাজিষ্টেট পাঠিয়ে এই মাঠটিকে উচ্ছেদ করতে চেয়েছিলো, তা আমরা করতে দেইনি। হাজার হাজার মানুষ এই মাঠের পাশে এসে দাঁড়িয়ে ছিল। কিন্তু তিনি এখানে ষ্টেডিয়াম করার কথা বলেছিলেন। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পাইওনিয়ার ফুটবল লীগ-২০১৯ এর ভেন্যু হিসেবে আলীগঞ্জ খেলার মাঠটিকে নির্বাচিত করেছে। আলীগঞ্জ খেলার মাঠ পাইওনিয়ার ফুটবল লীগের ভেন্যুর স্বীকৃতি লাভ করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আলীগঞ্জ মাঠে পাইওনিয়ার ফুটবল লীগের খেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পলাশ বলেন, ১৯৮৫ সাল থেকে এ মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হয়ে আসছে। ১৯৯৭ সাল পর্যন্ত এখানে খেলাধুলার চর্চা হয়েছে নিয়মিত। বিশ্ব বরেণ্য অনেক নামীদামী খেলোয়ার এ মাঠে খেলে গেছেন। এরপর এ মাঠ এক অসাধু চক্রের কারণে বেদখল হয়ে যায়। এ মাঠে আস্তানা গড়ে তুলে মাদক ব্যবসায়ীরা। মাঠের মধ্যে বালি পাথর রেখে ব্যবসা করতো। ছোট ছোট ছেলে-মেয়েরা খেলতে জায়গা পেতো না। অনেক লড়াই সংগ্রাম করে এ মাঠকে পুনুরুদ্ধার করেছি।

এলাকাকে মাদকমুক্ত করে আগামী প্রজন্মকে যখন সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ করে দিচ্ছি তখনই এ মাঠকে আবারো বেদখল করার পায়তারা করা হচ্ছে। মাঠ রক্ষার জন্য আমরা ২৫ হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র প্রধানমন্ত্রী বরাবর পেশ করেছি। কিন্তু এক অশুভ কালো হাতের ইশারায় সে আবেদন প্রধানমন্ত্রীর কাছে সময়মত পৌছায়নি। প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে এখানে কোন মাঠ নেই। এটা পরিত্যক্ত জায়গা।

তিনি আরো বলেন, তারা প্রচার করে এখানে সরকারী প্রকল্প ও ষ্টেডিয়াম দুটোই হবে। তাদের এখানে নাকি ৫২ একর জায়গা রয়েছে। কিন্তু আমরা সর্বসাকুল্যে ২৭ একর জায়গা খুঁজে পেয়েছি। তাদের এই ধাপ্পাবাজিতে আমরা আর বিশ্বাস করি না। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এখানে এসে ঘোষনা দিয়েছেন, আমি এমপি থাকা অবস্থায় এখানে মাঠ ছাড়া কোন প্রকল্পের কাজ হতে দেব না। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকও এখানে ষ্টেডিয়াম করার কথা বলেছেন।

জেলা প্রশাসক জসিম উদ্দিনকে পলাশের ধন্যবাদ জ্ঞাপন

আলীগঞ্জ মাঠ রক্ষা আন্দোলন কমিটির সচিব মোঃ শামসুল হকের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীগঞ্জ ক্লাবের সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ক্লাবের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মেদ বাবুল, ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, মোঃ রমজান হোসেন, মোকাররম কন্ট্রাক্টর। আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাজী মোঃ আরিফুল ইসলাম, সদস্য সচিব হাজী মোঃ রফিকুল ইসলাম শামীম, যুগ্ম সচিব মোঃ মিজানুর রহমান, সদস্য শাহাদাৎ হোসেন সেন্টু, গোলাম কিবরিয়া সাত্তার, ওয়াহিদ মুরাদ, কামরুল হাসান লিংকন, তুহিন, রাজিব, তোফাজ্জল, সালেহ আহম্মেদ, ওয়াসিম, মোঃ মামুন প্রমুখ।

ফাইনাল খেলায় জাষ্ট ফ্রেন্ডস ক্লাব আলীগঞ্জ তরুণ যুব সংঘকে ট্রাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়ারের পুরস্কার লাভ করে জাস্ট ফ্রেন্ডস ক্লাবের সাজিদ ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করে আলীগঞ্জ তরুণ যুব সংঘের পিয়াস।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..