জেলা বিএনপির র‌্যালীতে ফতুল্লা ও এনায়েতনগর বিএনপির বিশাল মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জেলা বিএনপির র‌্যালীতে ফতুল্লা ও এনায়েতনগর বিএনপির বিশাল মিছিল
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

জেলা বিএনপির র‌্যালীতে ফতুল্লা ও এনায়েতনগর বিএনপির বিশাল মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
জেলা বিএনপির র‌্যালীতে ফতুল্লা ও এনায়েতনগর বিএনপির বিশাল মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত র‌্যালীতে ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকা থেকে র‌্যালীটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে ভূইগড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

র‌্যালীতে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনী, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম, প্রচার সম্পাদক মোঃ মাসুদ শেখ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ বাবু এবং এনায়েতনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির মোঃ মুকুল, মোঃ তাতা ও মোঃ জসিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..