জোরপূর্বক জমি দখল ও বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জোরপূর্বক জমি দখল ও বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

জোরপূর্বক জমি দখল ও বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
জোরপূর্বক জমি দখল ও বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ

রূপগঞ্জে জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করে দখলে নেয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জমি মালিক ও এলাকাবাসী। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা সদর ইউনিয়ন মুশরি (চোরাব) এলাকায় বরাটকৃত জমি সংলগ্ন সড়কে এ বিক্ষোভ ও প্রতিবাদ করে এলাকাবাসী।

জমি মালিক মনোরঞ্জন বলেন, রূপগঞ্জ ইউনিয়ন মুশরি মৌজায় এস এ ১০ নং দাগ যাহার আরএস ২৫ নং দাগটি ক্রয় সূত্রে আমরা মালিক হয়ে খারিজ করত সরকারের জমাবাগ খাজনাদি পরিশোধ করিয়া এযাবত কালে বোগ দখলে আছি।

ইউফুস নামিয় কতিপয় ব্যাক্তি আরএস ২৬ নং দাগে সম্পত্তি ক্রয় করে আমাদের ভোগদখলীয় ২৫ নং দাগের সম্পত্তি দখলে নেয়ার উদ্দেশ্যে তার সন্ত্রাসীবাহিনী দিয়ে জোর পূর্বক বালু দিয়ে ভরাট করছে।

আমরা বাধা দিলে আমাদের বিরুদ্ধে সাজানো মামলা দেয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালআদালতে একটি পিটিশন মামলা দেয়া হয়েছে। যাহার পেক্ষিতে অত্র জমিতে ১৪৫ ধারা জারি করা হয়। কিন্তু ইউসুফ বাহিনি আইনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আদারে বালিভরাট কাজ অব্যাহত রেখেছে।

সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, টানমুশরি উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন, বাচ্চু ভূইয়া, হাসেন আলী, রিতা রানী সরকার, শিমুল প্রমুখ।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, এই বিষয়ে ভুক্তভোগীরা নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন। আদালতের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারায় নোটিশ দেয়া হয়েছে এবং পরবর্তী শুনানিতে উভয় পক্ষের মালিকানা প্রমানে প্রয়োজনিয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..