ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলি : আহত ১০
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলি : আহত ১০
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে? বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে? মনোমালিন্য ভুলে আ’লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক, আটক মালিক ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং! ফতুল্লায় বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির বর্ণাঢ্য দাওয়াতি র‍্যালি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া! সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলি : আহত ১০

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলি : আহত ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই-গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় ৮ থেকে ১০টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে আদমজী মুনলাইট এলাকায় এই সংঘর্ষ হয়। ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাং রোড সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামক একটি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও রুহুল আমিন নামক এক বিএনপি নেতার সহযোগীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তখন রুহুলের সহযোগীরা ইপিজেডের ভেতরে সাগরের সহযোগীদের মারধর করে জখম করে।

এর জের ধরে পরে বিকেলে সাগর বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে মুনলাইট এলাকায় ব্যাপক তান্ডব চালায়। এসময় তারা গুলি বর্ষণ, ইট-পাটকেল নিক্ষেপ, সড়কে সাংবাদিকের মোটরসাইকেল সহ ৯টি মোটসাইকেলে অগ্নিসংযোগ করে। এবং ধারালো অস্ত্র হাতে পাশের সফর আলী ভুইয়া মার্কেটে ঢুকে দোকান-পাট ও আরো ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে।

এক পর্যায়ে সাগরের সহযোগি সোহাগ নামে এক যুবককে প্রকাশ্যে অস্ত্র তাক করে গুলি করতে দেখা যায়। পরে রুহুল বাহিনী প্রতিরোধ গড়ে তুললে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘন্টা চলাকালীন সংঘর্ষে নুর আলম, রবিউল, আলামিন, রুহুল সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এছাড়াও সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় ফটো সাংবাদিক মো. তোফাজ্জল হোসেনেকে হামলাকারী পিটিয়ে গুরুতর জখম করে। সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, আমাদের দলের কিছু নামধারী নেতা-কর্মী পূর্বপরিকল্পিতভাবে আমাদের লোকজনের উপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপালাতে চিকিৎসাধীন আছে। আমি এসব হাইব্রিডদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

এদিকে রুহুল আমিন বলেন, ইপিজেডের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে সাগরের লোকজন আমাদের লোকজনের উপর হামলা চালায়। এতে আমাদের প্রায় ১০/১২ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। প্রচুর ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছিল। পরিস্থিতি সামলানো কঠিন ছিল। আমাদের ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগীতায় সামলানো গিয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..