সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’

ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার কোনো ইউনিয়ন এ বরাদ্দ পায়নি বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। জবাবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন হবে। মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে বরাদ্দপত্র পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর কাছে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল আমিন বলেন, “স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের প্রত্যেক আসনের প্রত্যেকটি ইউনিয়নে একটি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে কোন ইউনিয়নেই সেই বরাদ্দটা দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “মাননীয় স্পিকার আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে সরকারের কাছে এমনকি কোন রিপোর্ট আছে কিনা যে বিরোধী দলের সংসদ সদস্যদের কোন ইউনিয়নেই কোন উন্নয়ন দরকার নাই। শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনেই উন্নয়ন দরকার। এমন কোন সিদ্ধান্ত বা এমন কোন রিপোর্ট সরকারের কাছে আছে?”

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “আমার জানা মতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোন ইউনিয়ন নাই। উনি তো মহানগর থেকে নির্বাচিত। বোধহয় দুই-একটি থাকতে পারে। সমভাবে সব নির্বাচনী এলাকায় উন্নয়ন হবে এবং আপনাদের মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন এবং ইউনিয়নের উন্নয়নের যে বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যেই আমি বিরোধী দলের সকল সংসদ সদস্যদের নিকট বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দিব। হতাশ হয়েন না।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..