ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিন বান্ডিল তাস ও নগদ ১৬ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লার ইসদাইর নতুন বাজার এলাকায় এ অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ রুস্তম ব্যান্ড (৫৮), মোঃ খোকন (৫০), মোঃ নান্টু (৪০), মোঃ শাহাদাৎ (৪০), আবদুস সাত্তার (৪০), মোঃ শরীফ (৩৩), স্বপন চক্রবর্তী (৪৫), মাকসুদ আলম পাপ্পু (৪৫), মোঃ ওলি মিয়া (৪২), মোঃ বিল্লাল হোসেন (৫৫), বাচ্চু মিয়া (৪৮) ও মোঃ মঞ্জিল হোসেন (৪৬)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ও ১৫ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তার ১২ জনের পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়া সাদেক (৪০), পলাশ (৪২) ও নজরুলসহ (৪৮) অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে মামলায় আসামি করা হয়েছে।

এসআই নন্দন চন্দ্র সরকার জানান, নতুন আইনে জুয়া খেলার অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার পর জুয়ার আসর থেকে ১২ জনকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানায় করা এটিই প্রথম মামলা বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..