ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের সাক্ষাৎ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের সাক্ষাৎ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের সাক্ষাৎ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের সাক্ষাৎ

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা ও নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ জসীমউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ সাক্ষাৎ করেন তারা।

আগামী ১০ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় নগরীর ডিআইটি চত্বরে “জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে” এক গণসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

প্রতিনিধিদল জেলা প্রশাসককে সমাবেশ বিষয়ে অবহিত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সেক্রেটারি আল-আমিন রাকিব, মহানগর সহ-সভাপতি নূর আলম, আনোয়ার হোসেন, সানাউল্লাহ মেম্বার, জেলার সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা ইসলামুল হক, আড়াইহাজার থানা সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, বন্দরের মুফতি মোশাররফ হোসাইন হাতেমী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..