ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ কিলোমিটার যানজট, শ্রমিকদের বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ কিলোমিটার যানজট, শ্রমিকদের বিক্ষোভ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ কিলোমিটার যানজট, শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ কিলোমিটার যানজট, শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে ৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে টোটাল ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা এই আন্দোলন করেন। পরে দুপুর ১টায় পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ এলাকা থেকে সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানবাহন চলাচলে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েন এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এক মাস ধরে তাদের বেতন আটকে আছে। তারা এই মাসের শুরুতেই দেবে বলে জানালেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমাদের ঈদ পালন করা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই আগামী দুই একদিনের মধ্যে আমাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, একমাসের বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিই। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন আগামী একদিনের মধ্যেই তারা শ্রমিকদের বেতন পরিশোধ করে দেবেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..