দুর্নীতিবিরোধী অভিযানে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দুর্নীতিবিরোধী অভিযানে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

দুর্নীতিবিরোধী অভিযানে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
দুর্নীতিবিরোধী অভিযানে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের কাগজ : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কমিউনিটি নেতা বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসাইন বাবুল ও সাধারণ সম্পাদক নাছির তালুকদার। রবিবার ২২ সেপ্টেম্বর সকালে আবুধাবির সাংগ্রিলা হোটেলে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পুষ্পমাল্য দিয়ে আবুধাবিতে আগমন ও প্রধানমন্ত্রীর জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান তারা।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছে আমিরাত প্রবাসীরা কেমন আছে তা জানতে চান। তখন আমরা প্রবাসীদের সুখ-দুঃখের কথা প্রধানমন্ত্রীকে বলেছি। তিনি আমাদের মাধ্যমে আমিরাতে অবস্থানরত প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন এবং প্রবাসীদেরকে প্রধানমন্ত্রীর জন্য ও দেশের জন্য দোয়া করতে বলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪ তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফরে নিউইয়র্ক যাওয়ার পথে যাত্রা বিরতিতে গত শুক্রবার আবুধাবি পৌঁছান। বিরতি শেষে তিনি রোববার সকাল সাড়ে ১০টায় নিউইয়র্কের উদ্দেশ্যে আবুধাবি ত্যাগ করেন। আগামী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..