ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ইব্রাহীম সরকার (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৫ জুলাই উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ইব্রাহীম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি খাগকান্দা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে থাকায় তিনি তার ছেলে মেয়েকে নিয়ে গত চার মাস পূর্বে তার পিতার বাড়িতে আশ্রয় নেন। ওই নারী পিতার বাড়ির পাশে ইব্রাহীম সরকারের বাড়ি। ওই নারী পিতার বাড়ি আসার পর থেকে ইব্রাহীম তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজী না হওয়ায় গত শনিবার (১৩ জুলাই) বিকেলে ওই নারীর শয়ন কক্ষে প্রবেশ করে ইব্রাহীম জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই নারী আর্তচিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে সে লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করে। পরে আশপাশের লোকজন ওই নারীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সোমবার বিকেলে আসামি ইব্রাহীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..