নারায়ণগঞ্জে জাফর ইকবালের বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে জাফর ইকবালের বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

নারায়ণগঞ্জে জাফর ইকবালের বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জে জাফর ইকবালের বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় লেখক জাফর ইকবালের লিখিত বেশ কয়েকটি বই পুড়িয়ে দিয়েছে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় জাফর ইকবালের উদ্দেশ্যে ‘আমরা নই রাজাকার, জাফর ইকবাল স্বৈরাচার, জাফর ইকবাল রাজাকার, আমরা নই রাজাকার, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে চাষাঢ়া গোলচত্বরে সমবেত হয়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় জাফর ইকবাল রচিত ‘রাশা, বুবুনের বাবা’ সহ ১৫-২০টি বই পুড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা।

প্রসঙ্গত, কোটা আন্দোলনকারীরা স্লোগানে নিজেদের রাজাকার দাবি করায় আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবেন না বলে অতি সম্প্রতি মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এ বিষয়ে তার একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশার মানুষের ওয়ালে ঘুরছে ওই লেখা।

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরের সন্তান জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।

তিনি আরও লিখেছেন, আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..