বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের দাওয়াত গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রমকে আরো বেগবান করার আহ্বান জানান।

মহানগর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফীর পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি নূরে আলম, সহকারী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা ইমরান শফি, অফিস ও দপ্তর সম্পাদক তাওহিদুল ইসলাম ও নির্বাহী সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ও ছাত্রনেতা আতিকুল ইসলামসহ মহানগরীর দায়িত্বশীলবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জ মহানগরের এই উদ্যোগকে কেন্দ্র করে মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ,ফতুল্লা উত্তর, ফতুল্লা দক্ষিণ ও সদর থানার দায়িত্বশীলগণও সক্রিয়ভাবে যুক্ত হবেন। তারা দাওয়াতি মাসটিকে কাজে লাগিয়ে সদস্য সংগ্রহ, দাওয়াতি যোগাযোগ ও সংগঠন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উক্ত অনুষ্ঠানে আলেম, ব্যবসায়ী,চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..