দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আনিসুল ইসলাম সানি বলেন, যারা ক্ষমতাচ্যুত হয়েছিল, তাদের আবার ক্ষমতায় আসতে বহু বছর লেগেছে। মুসলিম লীগ আসতে পারেনি, আওয়ামী লীগের লেগেছিল ২১ বছর। আর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মাত্র ৯ বছরে আবার ক্ষমতায় এসেছিল। এই অর্জনের মূল কান্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সামরিক স্বৈরশাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস তাঁর হাত ধরেই রচিত হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়িয়েছিল।

ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন বলে মন্তব্য করে আনিসুল ইসলাম সানি বলেন, শহীদ জিয়ার হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। অনেকে দল ছেড়ে গেছে। কিন্তু দুঃসময়ে দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন দেশনায়ক তারেক রহমান। আমরা সেই শুভ দিনের প্রতীক্ষায় আছি।

জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা: এম এ লতিফ তুষার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রানা, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মো: রেজাউল করিম খান রেজা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি এড. মতিউর রহমান মতিন, শামসুল আহসান রোম্মান, মনসুরুল হক মনি, হাজী মোঃ রিপন দপ্তরী, মহানগর জাসাসের সহ-সভাপতি রায়হান সরকার, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন আশিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, মহানগর জাসাসের ধর্ম-বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান, ফতুল্লা থানা জাসাসের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, তাসলিমা দেওয়ান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অপু, রুপগঞ্জ থানা জাসাসের, সাধারণ সম্পাদক মিছির আলী, তারাবো পৌরসভা জাসাসের সভাপতি মোঃ রনি, সদর থানা জাসাস (মহানগর) সাধারণ সম্পাদক এড. গালিব, সদর থানা জাসাস (জেলা) সভাপতি কবির সিকদার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, শাফিউজ্জামান, তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম শেখ প্রমুখ। দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..