ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা

ফতুল্লা সেহাচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে বিএনপি পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ড।

গত ৬ আগষ্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক ফারুক মাতব্বর প্রেস বিজ্ঞপ্তিতে জানান দেলোয়ার হোসেন দেলু কুতুবপুর ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ডের কোন সদস্য বা কর্মী নন। তিনি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এবং এলাকার চিহ্নিত ভূমিদস্যু। বৈষম্য বিরোধী মামলার আসামী জি আর নং- ৪৩৭ তাং ২২ আগষ্ট ২০২৪ ইং। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সে বিএনপির পরিচয়ে বিভিন্ন ভাবে প্রতারনা করে আসছে। দেলুর সাথে কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির কোন সম্পর্ক নেই।

উল্লেখ্য তক্কার মাঠ এলাকায় একাধিক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে নানা অভিযোগের তথ্য পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, দেলু গং অতীতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় জমি ক্রয়-বিক্রয়, নির্মাণসামগ্রী পরিবহন এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের প্রভাব রয়েছে। অনেকেই অভিযোগ করেন, তাদের অনুমতি বা সম্মতি ছাড়া এলাকায় জমি বেচাকেনা কিংবা বড় ধরনের নির্মাণকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।

এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, জমি দালালির আড়ালে একাধিক ব্যক্তির সঙ্গে একই জমি নিয়ে লেনদেন, অর্থ আত্মসাৎ এবং বিরোধ সৃষ্টি করে পরবর্তীতে মামলা-মোকদ্দমার মাধ্যমে চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে।

আরও কয়েকজন ভুক্তভোগী নিজেদের ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেন। তাদের মধ্যে রানী বেগম ও প্রতিবন্ধী মামুনসহ কয়েকজনের নাম উঠে এসেছে, যারা জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..