বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বক্তাবলী এলাকা থেকে মাদক সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ নেতা পরিচয়ে আজমেরী ওসমান ও অয়ন ওসমানের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন রাব্বি। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের অক্টোবর মাসে সিদ্ধিরগঞ্জ থানায় রাব্বির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ১(১০)২৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মামলাটি করা হয় বলে জানা গেছে।

মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হলেও রাব্বির স্থায়ী ঠিকানা ফতুল্লা থানার আওতাধীন বক্তাবলী ইউনিয়নে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ, মামলা হওয়ার পরও দীর্ঘ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা না থাকায় রাব্বি এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেন। এ সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি-ধমকি, দখলসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকেন্দ্রিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..