নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুুজিব কর্ণার ভাঙচুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুুজিব কর্ণার ভাঙচুর
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুুজিব কর্ণার ভাঙচুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুুজিব কর্ণার ভাঙচুর

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করছে বিএনপিপন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে জেলা প্রশাসকের কার্যালয় ভবনের নিচতলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে থাকা বিপুল সংখ্যক ছবি ভাঙচুর ও অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই ভাঙচুর কার্যক্রম চালানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য রফিক আহমেদ, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকিরসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর কারণে প্রশাসন কলঙ্কিত ও দলীয়করণে পরিণত হয়েছিল। ফলে মানুষ দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এখন থেকে প্রশাসন ও বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে এবং মানুষ ন্যায়বিচার পাবে।

সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমান ও তাদের দোসররা যেসব স্থানে শেখ মুজিবের ছবি টানিয়ে মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে সবগুলো স্থান থেকে আমরা ছবি অপসারণ করব। নারায়ণগঞ্জে স্বৈরাচারের দোসরদের কোন চিহ্ন রাখা হবে না।

এছাড়া আজকের মধ্যেই শহরের চাষাঢ়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়ি ‘হীরামহল’ ও আওয়ামী লীগের সুতিকাগার হিসেবে পরিচিত ‘বায়তুল আমান’ ভবন ভেঙে ফেলার ঘোষণাও দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনিপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..