নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক : ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক : ডিসি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক : ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেন, “বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। ইতোমধ্যেই হাসপাতালে কিট সরবরাহ করা হয়েছে। তবে কিট দিয়ে একাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সবার সচেতনতা ও নিজের দায়িত্ব পালনের মাধ্যমে শহরকে পরিষ্কার রাখা জরুরি।”

তিনি আরও জানান, এমআরটি-২ লাইন নিয়ে নতুনভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন পরিকল্পনায় মেট্রোরেল নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত থাকবে এবং আগামী সপ্তাহে সংশ্লিষ্ট পক্ষ পুনরায় উপস্থাপন করবে।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা সংযোগ সড়কের লাইট চুরি নিয়ে জেলা প্রশাসক বলেন, “লিংক রোডে অবস্থিত লাইট চুরি হচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসন এ বিষয়ে গুরুত্ব দিক এবং রাস্তাটিকে আন্তর্জাতিক মানের রাস্তায় রূপান্তরিত করা হোক।”

কালীপূজা উৎসবকে কেন্দ্র করে তিনি বলেন, “সবাই আমাদের স্বাভাবিক অবস্থানে থাকুন। উৎসবকালীন শান্তি ও সহমর্মিতা বজায় রাখতে আপনারা সহযোগিতা করেছেন, যার জন্য কৃতজ্ঞ।”

মাদক ও যানজট বিষয়ে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক। সচেতনতা না হলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে না। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..