নারায়ণগঞ্জে নতুন করোনায় আক্রান্ত ১৫
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে নতুন করোনায় আক্রান্ত ১৫
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে নতুন করোনায় আক্রান্ত ১৫

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
নারায়ণগঞ্জে নতুন করোনায় আক্রান্ত ১৫

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৬৪ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে কেউ সুস্থ হননি। এখন পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় যে ৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ২ জনের বাড়ি ঢাকায় আর বাকি ৩ জন দেশের বিভিন্ন জেলার।

তিনি জানান, নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন। নারায়ণগঞ্জের ১৫ জন। আক্রান্তদের মধ্যে ১ জনের বয়স ১০ বছরের নিচে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৯২টি করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে আছেন ৬৩৮ জন। আইসোলেশনে আছেন ৭৬৯৩ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৩ লাখ ৪৭ হাজার ৬৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪ হাজার ৭৪৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ লাখ ৮৬ হাজার ৪৫৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৭ জনের। আক্রান্ত হয়েছেন ১৬৪ জন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..