নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জে ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে দুটি পৃথক আদালতে মামলা দায়ের করেছেন দু’জন ব্যক্তি। উভয় বাদী মানহানীর অভিযোগ এনে মামলা দুটি করেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘ক’ ও ‘খ’ অঞ্চল আদালতে এসব মামলা দায়ের করা হয়েছে।

মামলা দুটির মধ্যে একটি বাদী সিদ্ধিরগঞ্জের এসও রোডের স্বপন মন্ডল। তার পক্ষে মামলাটি দায়ের করেন এড. হাবিবুর রহমান মাসুম এবং অপরটির বাদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। তার পক্ষে মামলাটি দায়ের করেন এড. মশিউর রহমান শাহিন। স্বপনের করা মামলায় ৭ পত্রিকার ১৪ জন এবং মীর সোহেল আলীর মামলায় এক পত্রিকার দু’জন সাংবাদিককে বিবাদী করা হয়েছে।

স্বপন মন্ডলের দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন- নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী ইসমাইল হোসেন, একই পত্রিকার বার্তা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এর প্রকাশক সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, বার্তা সম্পাদক শাহীন, দৈনিক সংবাদ চর্চা এর প্রকাশক সম্পাদক মুন্না খাঁন, বার্তা সম্পাদক আনোয়ার হাসান, দৈনিক স্বাধীন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, বার্তা সম্পাদক জসিম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা, দৈনিক যুগের চিন্তা এর প্রকাশক সম্পাদক আবু আল মোরসালিন বাবলা, নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী এবং দৈনিক মাতৃভূমির খবর এর প্রকাশক সম্পাদক মোঃ রেজাউল করিম, উপদেষ্টা সম্পাদক আনোয়ারুল ইসলাম, নির্বাহী সম্পাদক এনামুল কবির।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন-দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক-সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহিম।

স্বপন তার মামলায় দাবি করেছেন ‘ক্যাসিনো ডন সেলিম প্রধান গ্রেফতার হলেও প্রকাশ্যে ঘনিষ্ট বন্ধু স্বপন মন্ডল’, ‘ক্যাসিনো ডন সেলিম প্রধান গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে স্বপন মন্ডল’ ইত্যাদি শিরোনামে সংবাদ প্রকাশ করে। সেসব সংবাদ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। একই সাথে তিনি দাবি করেছেন এ সংবাদের কারণে তার ৫ কোটি টাকার মানহানি ঘটেছে।

অপরদিকে মীর সোহেল আলী দাবি করেছেন, ডান্ডিবার্তায় প্রকাশিত সংবাদ অসত্য মিথ্যা ও বানোয়াট তথ্যে ভরপুর। এর ফলে তারও মানহানি ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..