নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফ’র প্রতিবাদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফ’র প্রতিবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জে ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে দুটি পৃথক আদালতে মামলা দায়েরের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অন্যদিকে দিনাজপুরের হিলিতে ডেইলী ইন্ডাষ্ট্রি পত্রিকার প্রতিনিধি সোহেল রানাকে পুলিশ কর্তৃক লাঞ্ছিত করায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

মামলা দুটির মধ্যে একটি বাদী সিদ্ধিরগঞ্জের এসও রোডের স্বপন মন্ডল। তার পক্ষে মামলাটি দায়ের করেন এড. হাবিবুর রহমান মাসুম এবং অপরটির বাদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। তার পক্ষে মামলাটি দায়ের করেন এড. মশিউর রহমান শাহিন। স্বপনের করা মামলায় ৭ পত্রিকার ১৪ জন এবং মীর সোহেল আলীর মামলায় এক পত্রিকার দু’জন সাংবাদিককে বিবাদী করা হয়েছে।

স্বপন মন্ডলের দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী ইসলাম, একই পত্রিকার বার্তা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এর প্রকাশক সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, বার্তা সম্পাদক শাহীন, দৈনিক সংবাদ চর্চা এর প্রকাশক সম্পাদক মুন্না খাঁন, বার্তা সম্পাদক আনোয়ার হাসান, দৈনিক স্বাধীন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, বার্তা সম্পাদক জসিম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা, দৈনিক যুগের চিন্তা এর প্রকাশক সম্পাদক আবু আল মোরসালিন বাবলা, নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী এবং দৈনিক মাতৃভূমির খবর এর প্রকাশক সম্পাদক মোঃ রেজাউল করিম, উপদেষ্টা সম্পাদক আনোয়ারুল ইসলাম, নির্বাহী সম্পাদক এনামুল কবির।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন-দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক-সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার আঃ রহিম।

স্বপন তার মামলায় দাবি করেছেন ‘ক্যাসিনো ডন সেলিম প্রধান গ্রেফতার হলেও প্রকাশ্যে ঘনিষ্ট বন্ধু স্বপন মন্ডল’, ‘ক্যাসিনো ডন সেলিম প্রধান গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে স্বপন মন্ডল’ ইত্যাদি শিরোনামে সংবাদ প্রকাশ করে। সেসব সংবাদ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। একই সাথে তিনি দাবি করেছেন এ সংবাদের কারণে তার ৫ কোটি টাকার মানহানি ঘটেছে।

অন্যদিকে মীর সোহেল আলী দাবি করেছেন, ডান্ডিবার্তায় প্রকাশিত সংবাদ অসত্য মিথ্যা ও বানোয়াট তথ্যে ভরপুর। এর ফলে তারও মানহানি ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

অবিলম্বে মামলা দুটি প্রত্যাহারের দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারী উচ্চারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..