নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে ফেরা পোশাক শ্রমিকের মৃত্যু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে ফেরা পোশাক শ্রমিকের মৃত্যু
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে ফেরা পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে ফেরা পোশাক শ্রমিকের মৃত্যু

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরা সুলতানা বেগম (৩০) নামে এক অন্তঃসত্ত্বা পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রাম থেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আমানুল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানান, গতরাতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর চরাঞ্চলের বাড়ি ফিরেন ওই নারী। সকালে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে নৌকা যোগে স্থানীয় এক চিকিৎসকের নিকট নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..