নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে পুলিশের ধাওয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে পুলিশের ধাওয়া
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে পুলিশের ধাওয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে পুলিশের ধাওয়া

নারায়ণগঞ্জের কাগজ : মহানবী (সাঃ) কে নিয়ে কুটুক্তি ও ভোলার বোরহানউদ্দিনে গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে কর্মসূচিকে সফল করার জন্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। পরে পুলিশ তাদেরকে বাঁধা প্রদান করে।

এ সময় তাদের কাছ থেকে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে এটি এম কামাল বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তি ও ভোলায় মোসলমানদের উপর হামলার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়ে ছিলো। কিন্তু পুলিশ আমাদের সেই কর্মসূচিতেও বাধাঁ প্রদান করেছে। শুধু তাই নয় আমাদের ব্যানারটা পযর্ন্ত ছিনিয়ে নিয়েছে। ৯২ শতাংশ এই মুসলমানের দেশেও আজ আমাদের ধর্ম নিয়ে কটুক্তি করলেও আমরা এর প্রতিবাদ করতে পারছি না। সরকার কতটুকু আতংকিত হলে এই ন্যাক্কারজনক কাজ করতে পারে। আমাদের ধর্ম নিয়েও কিছু বলেও আমরা প্রতিবাদ করতে পাচ্ছি না। পুলিশকে দিয়ে এখানেও বাঁধা দেয়া হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর পরিচালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলো, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক হান্নান সরকার, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, ফজলুল হক, জামাই মনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু, আব্দুর রশিদ হাওলাদার, মহানগর বিএনপি নেতা এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. আনিছুর রহমান মোল্লা, এড. মতিউর রহমান, আব্দুর রহিম, জাহাঙ্গীর মিয়াজী, আল মামুন, আল আরিফ, হারুন শেখ, এবি সিদ্দিক, জেলা মৎসজীবী দলের সদস্য সচিব শাহরিয়ার চৌধুরী ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..