নাসিক এলাকা কারফিউ জারির অনুরোধ মেয়র আইভীর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নাসিক এলাকা কারফিউ জারির অনুরোধ মেয়র আইভীর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

নাসিক এলাকা কারফিউ জারির অনুরোধ মেয়র আইভীর

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
নাসিক এলাকা কারফিউ জারির অনুরোধ মেয়র আইভীর

মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকা লকডাউন অথবা কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। রবিবার নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী। এখানে ইতোমধ্যেই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় প্রশাসনের সহযোগিতায় কয়েকটি এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। দিন দিন নাসিক কয়েকটি এলাকায় করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কলকারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা ও লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে বিধায় এটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ফলে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনা সংক্রামণের ঝুঁকি বেশি।

এমন অবস্থায় মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণ পূর্বক সার্বিক বিবেচনায় মেয়র জরুরি ভিত্তিতে নাসিক এলাকা লকডাউন অথবা উক্ত এলাকায় করোনার সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় কাউফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..