নীতি ও নৈতিকতা সবার উপরে থাকতে হবে : ইয়াসিন আরাফাত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নীতি ও নৈতিকতা সবার উপরে থাকতে হবে : ইয়াসিন আরাফাত
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নীতি ও নৈতিকতা সবার উপরে থাকতে হবে : ইয়াসিন আরাফাত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
নীতি ও নৈতিকতা সবার উপরে থাকতে হবে : ইয়াসিন আরাফাত

দল আসবে যাবে। ক্ষমতা আসবে যাবে। নীতি ও নৈতিকতা সবার উপরে থাকতে হবে। এক দল ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতায় বসবে আবার তারা ও কালের বিবর্তনে চলে যাবে, থেকে যাবো আমরা। এটা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি। আওয়ামীলীগ, বিএনপি, জামাত, হেফাজত ইত্যাদি ইত্যাদি সবাই তো এই দেশের নাগরিক, তারা আমাদের প্রতিবেশি।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ অন্য ধর্মের মানুষ কি আমাদের প্রতিবেশি নয়? উত্তরে বলব হ্যাঁ। আমাদের প্রতিবেশি, আমরা কারো মনে কষ্ট দিতে পারি না। পারি না তাদের দেশ ত্যাগ করানো, জায়গা-জমি জব্দ করা। ভাংচুর, লুটপাট, ডাকাতি করা কোনমতে কাম্য নয়। আমরা তো বলি দেশ স্বাধীন হয়েছে, তবে আমরা একবার মনের ভিতর প্রশ্ন করিতো! আমরা কি সভ্য হয়েছি? উওরটা আপনারা দিবেন, আমি কিছু বলব না।

আমি সব সময় একটা জিনিসে বিশ্বাসী ছিলাম এখনও আছি তাহলো- আমরা কারো বিশ্বাস, মূল্যবোধ, চিন্তা- চেতনা, বাক স্বাধীনতায়, ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। যদি এমন হয় দল আর বিশ্বাস থাকার কারনে এক দল আরেক দলকে তাড়িয়ে দিবে, বঞ্চিত করবে তাহলে তো এই জাতি নিশ্চিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।

আল্লাহ তায়লা পবিত্র কোরআনে বলেন, কোনো ব্যক্তি যদি এমন কোনো লোককে হত্যা করে, যে লোক কাউকেও হত্যার অপরাধে অপরাধী নয়, কিংবা পৃথিবীতে বিপর্যয়ও সৃষ্টি করেনি; সে (হত্যাকারী) যেনো গোটা মানব জাতিকেই হত্যা করলো। আর যে তাকে বাঁচিয়ে রাখে সে যেনো গোটা মানব জাতিকে বাঁচালো।” (আল মায়েদাঃ আয়াত-৩২)

আমরা কি এমন এক জাতি হিসাবে গড়ে উঠতে পারি যাদের মূল মন্ত্র থাকবে। ভলতেয়ার বলেছিলেন, “তোমার মতের সঙ্গে আমি হয়তো একমত নাও হতে পারি; কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করে যাবো।”

তাহলে নিখুত হাতের ছোয়ায় এই দেশ গড়ে উঠবে, আমার সবুজ শ্যামল ‘সোনার বাংলা’। আমি কখনই রাজনীতি করি নাই এবং রাজনৈতিক দলের লোক নয়। তবে যে কেউ রাজনীতি করলে তাতে আমার অসুবিধা নাই। সর্বোপরি বলতে চাই, ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে বুকে ধারণ করে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াতে চাই।

লেখক : মোহাম্মদ ইয়াসিন আরাফাত
মেডিকেল ছাত্র, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..