পলাশকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পলাশকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

পলাশকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
পলাশকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা
শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ। (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের কাগজ : আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীরা হয়ে উঠেছে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা এবারের সম্মেলনে দলীয় সভানেত্রী সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন নেতাদের হাতেই শ্রমিকলীগের নেতৃত্ব প্রদান করবেন যাদের দ্বারা দলীয় শক্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যেকোন আন্দোলন, সংগ্রামে অগ্রভাগে থেকে অগ্রনী ভুমিকা পালন করতে পারে।

সেক্ষেত্রে তিনি দলের জন্য যারা দুঃসময়ে নিবেদিত প্রান হয়ে কাজ করার পাশাপাশি দলের সাফল্য ও উন্নয়নের চিত্র ঘরে ঘরে পৌছে দিতে বিশেষ ভুমিকা রেখেছে এবং যারা দলের চরম দুঃসময়েও দলের হাল ছেড়ে যায়নি এমন ব্যক্তিদের হাতেই এবারের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব আসবে।

সেক্ষেত্রে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে এবং কেন্দ্রীয় শ্রমিকলীগকে ব্যাপক শক্তিশালী করতে এবারের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক, শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশকে দেখতে চায়।

কেননা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ জেলার দুঃসময়ের কান্ডারী, বিশিষ্ট সমাজসেবক ও মানবদরদী মরহুম ইদ্রিস আলী মেম্বারের সুযোগ্য উত্তরসূরী আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করলেও পরবর্তীতে শ্রমজীবী মানুষের দুঃখ-দূর্দশা লাঘবে শ্রমিক নেতৃত্বে বলিষ্ঠ ভুমিকা পালনের পাশাপাশি দলের দুঃসময়ে লাল ঝান্ডা হাতে নিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রামের মাধ্যমে দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছেন।

সুবিধাবাদীদের মত কখনোই লেজ গুটিয়ে বিদেশে পাড়ি দেননি। ইস্পাত কঠিন হয়ে দলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাত করে দলকে চাঙ্গা রেখেছেন। তাই তৃণমূলের পরিক্ষিত, দুঃসময়ের কান্ডারী, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপোষহীন নেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশকে এবারের সম্মেলনে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ দান করবেন এমনটাই প্রত্যাশা শ্রমিকলীগ তৃণমূল নেতাকর্মীদের।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..