পলাশ ভাইয়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো : সাত্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পলাশ ভাইয়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো : সাত্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পলাশ ভাইয়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো : সাত্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
পলাশ ভাইয়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো : সাত্তার

ফতুল্লা প্রতিনিধি : জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার বলেছেন, রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। মানুষের সেবা করলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। লুটপাট ও অবৈধভাবে টাকার পাহাড় গড়া মানেই রাজনীতি নয়। নেতৃত্ব হচ্ছে এক ধরণের আমানত। এজন্য রাজনীতিকদের সৎ ও চরিত্রবান হতে হয়। আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

রবিবার ২২ সেপ্টেম্বর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-৪৩৭১) এনায়েতনগর ইউনিয়ন শাখার কার্যালয় পরিদর্শন করে এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম কিবরিয়া সাত্তার আরো বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে সুখ-দুঃখ ভাগাভাগি করে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠন হচ্ছে একটি পরিবারের মত। তিনি কমিটির সকলকে একে অপরের পাশে থাকার জন্য আহবান জানান।

জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শারজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক লাবু আহমেদ রাজু ও শ্রমিক নেতা নুরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এনায়েতনগর ইউনিয়ন শাখার উপদেষ্টা আমান কন্ট্রাকটর, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রফিক মীর, ক্রীড়া সম্পাদক মনির হোসেন মন্টু, প্রচার সম্পাদক, নাসির উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম, সদস্য ওমর আলী, মমিনুল, ইউনুস, শফিকুল কন্ট্রাকটর, শহিদ, আল-আমিন, আতাউর রহমান, নাসির, জসিম সরদার, সুশীল, মিজান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..