পাগলা-চাষাড়া সড়কে কুয়াশার মত ধুলোয় ভোগান্তি, স্বাস্থ্য ঝুঁকি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাগলা-চাষাড়া সড়কে কুয়াশার মত ধুলোয় ভোগান্তি, স্বাস্থ্য ঝুঁকি
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

পাগলা-চাষাড়া সড়কে কুয়াশার মত ধুলোয় ভোগান্তি, স্বাস্থ্য ঝুঁকি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
পাগলা-চাষাড়া সড়কে কুয়াশার মত ধুলোয় ভোগান্তি, স্বাস্থ্য ঝুঁকি

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক খানাখন্দে ভরা। সড়কে বেহাল দশা ও অতিরিক্ত ধুলাবালির কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে। এর ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

নারায়ণগঞ্জের চাষাড়া থেকে পঞ্চবটি, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ দৃশ্য দেখা গেছে। দীর্ঘ এই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। এর ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।

এছাড়াও সড়ক ভাঙাচোরা হওয়ায় শুষ্ক মৌসুমে রাস্তাটি ধুলাবালি বেড়ে যায়। এর ফলে সড়কে চলাচল করতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

নারায়ণগঞ্জের বিসিকের একটি গার্মেন্টসে চাকরি করেন হাসিবুর রহমান। নিয়মিত এই রাস্তা দিয়ে অফিসে যাতায়াত করেন হাসিব। তিনি জানান, রাস্তাটিতে ধুলাবালির কারণে চলাচল করতে ব্যাপক অসুবিধা হয়। মাস্ক ছাড়া তো চলাই যায় না। বৃষ্টির মৌসুমে এ সড়কে চলাচল করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

বিশেষজ্ঞরা জানান, বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড, হিলিয়াম, নিয়ন, আর্গন, সীসা, তামা, ক্যাডমিয়াম, নিকেল ইত্যাদি থাকে। প্রত্যেকটি উপাদানের একটি সহনীয় মাত্রা রয়েছে। কোনো উপাদান এই মাত্রার বেশি বা কোনো কোনো ক্ষেত্রে কম থাকলে আমরা তাকে বালি/ধুলা/বায়ুদূষণ বলে থাকি। এই দূষণ যেমন স্বাস্থ্যহানি ঘটাচ্ছে তেমনি দৈনন্দিন জীবনেও নানা নেতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়াও বাতাসে ধুলাবালুর কারণে শ্বাসকষ্টের রোগীর প্রবনতা বাড়ছে। এর ফলে ক্যান্সারের মতো বড় ধরনের ব্যাধিও হতে পারে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..