পূর্বাচল উপশহরে লেকের পাড়ে পলিথিন থেকে মরদেহের ৭ খণ্ড উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পূর্বাচল উপশহরে লেকের পাড়ে পলিথিন থেকে মরদেহের ৭ খণ্ড উদ্ধার
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

পূর্বাচল উপশহরে লেকের পাড়ে পলিথিন থেকে মরদেহের ৭ খণ্ড উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
পূর্বাচল উপশহরে লেকের পাড়ে পলিথিন থেকে মরদেহের ৭ খণ্ড উদ্ধার

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে লেকের পাড় থেকে তিনটি পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে মরদেহটির সাতটি অংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি) লিয়াকত আলী জানান, সকাল আটটার দিকে লেকের পাড়ে কালো রঙের তিনটি পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের মাথাসহ শরীরের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনের বস্তায় ভরে মঙ্গলবার রাতে লেকের পাড়ে ফেলে রেখে যায়। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াসহ তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য সিআইডি পুলিশ ও পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..