নারায়ণগঞ্জের কাগজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কেক কাটেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এই কামনা করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দগণ সহ পুলিশ সুপার মহোদয়ের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...