প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা। এদিন বেলা ১১টায় উপজেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চার বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। দুই ঘণ্টা সময়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, করোনার থাবার গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। চলতি বছরও এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা সরকারের নেই। তাই চলতি বছর প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে আলাদ বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..